ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সার্বভৌমত্বে আঘাত আসলে প্রতিঘাত করার সক্ষমতা সেনাবাহিনীর রয়েছে : সেনাপ্রধান জেনারেল শফি উদ্দীন আহমেদ


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১২-২০২৩ বিকাল ৫:৪২

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল শফি উদ্দীন আহমেদ  বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলস ভাবে  কাজ করে যাচ্ছে। ফোর্সেস গোল অর্জনে একের পর এক সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীর দৃঢ়তা ও মনোবল বৃদ্ধি করে চলছে। এই সূত্রধরে সর্বাধুনিক  ড্রোন প্রযুক্তি-- আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল যুক্তকে  দেশের  জন্য  ঐতিহাসিক ঘটনা হিসেবে  উল্লেখ করেন।

তিনি আরো বলেন  সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়, এই নীতিতে বিশ্বাসী সেনাবাহিনী সময়ের  প্রয়োজনে যে কোন পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা রাখে। সংযোজনকৃত  আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল এর অর্ন্তভূক্তিকরণ বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ ভূমিকা  রাখবে ।  

বিশ্বের সর্বাধুনিক সামরিক ড্রোন উৎপাদনকারী তুর্কি প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত ড্রোন (ইউ সিএবি) ৪ টি শক্তিশালী মিসাইল নিয়ে   একটানা ৩০০ কিঃমি উড়তে সক্ষম বলে জানা যায়।  ০৪ ডিসেম্বর(সোমবার) : চট্টগ্রাম পতেঙ্গায়   সেনাবাহিনী এভিয়েশনে অত্যাধুনিক ড্রোন    আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিক্যাল (ইউসিএভি) অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে সেনা বাহিনী প্রধান জেনারেল শফি উদ্দীন আহমেদ কথা গুলো বলেন । 

এর আগে সেনাপ্রধান  বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৫ তম লং কোর্স পাসিং আউট প্যারেডে রাষ্ট্রপতি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। মিলিটারী একাডেমি সূত্র জানায়  ৮৫ তম লং কোর্সে ৩ বছরের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শেষে   ৩১ জন লেডী ক্যাডেট সহ মোট ২৫০ জন ক্যাডেট আজ কমিশন লাভ করে। 
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে সেনাপ্রধান কমিশন প্রাপ্ত অফিসারদের দেশের প্রয়োজন জীবন বাজি রেখে কাজ করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন