ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কাউখালীতে যুব ও কিশোরী মেয়েদের ক্ষমতায়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত


আকাশ মনু, রাঙামাটি photo আকাশ মনু, রাঙামাটি
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৩:২৮

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ যুব ও কিশোরী মেয়েদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ  (ওএলএইচএফ) প্রকল্পের কার্যক্রম সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উইভ সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুব ও কিশোরী মেয়েদের ক্ষমতায়ন নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকালে কাউখালী উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি  কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া।উইভ এর নির্বাহী অফিসার নাইউ প্রু মারমার (মেরি) সভাপতিত্বে ও প্রকল্পের ট্রেইনার নিঝুম চাকমার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন, প্রকল্প সমন্বয়কারী সুকান্ত চাকমা, উনুচিং মং মারমা, প্রোগ্রাম মনিটরিং অফিসার মংচোয়াং অভি, অফিসার উহিন সুই রোয়াজা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, কিশোর-কিশোরী ও অভিভাবকবৃন্দ।

প্রকল্পে বিভিন্ন কার্যক্রম প্রেজেন্টেশন করে প্রকল্প সমন্বয়ক সুকান্ত চাকমা।উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ) আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সিমাভি সহযোগিতায় এবং ইউরোপিয়ানের অর্থায়নে পার্বত্য অঞ্চলে যুব-কিশোরী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে কার্যক্রম পরিচালনা করে অগ্রণী ভূমিকা রেখেছে এ প্রকল্পটি।

এর সুবিধাভোগী যুব ও নারীরা নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দা সাদিয়া নূরীয়া বলেন, কিশোরী মেয়েদের নিয়ে উইভ অনেক ভালো কাজ করেছে। যেখানে যেখানে কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে সেগুলো সকলে সমন্বয় করে ক্লাবগুলোকে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এতে করে ক্লাবে যে উদ্দেশ্য তা সঠিকভাবে বাস্তবায়ন হবে।তিনি উইভের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।উইভ'র নির্বাহী পরিচালক নাউপ্রু বলেন, আমরা নারীদের প্রজনন স্বাস্থ্য, সমাজের নারীদের প্রতি কুসংস্কার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর দীর্ঘ ৫বছর কাজ করেছি।উল্লেখ, উইভ পার্বত্য এলাকা কাউখালী ও নানিয়ারচর উপজেলায় নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের জন্য দীর্ঘ ৫ বছর প্রকল্পের কাজ করেছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ