ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৩:৩৩

উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (০৫ডিসেম্বর) গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) উদাখালী প্রকল্প অফিসের সম্মেলন কক্ষে নেটস্ বাংলাদেশ এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু'র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উদাখালী মডেল কলেজের অধ্যক্ষ এনামুল হক, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম, দক্ষিণ বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছাত্তার, গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আব্দুল জলিল, হাজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় বক্তরা প্রকল্পভুক্ত বিভিন্ন বিদ্যালয়ে সম্পাদিত কার্যক্রম উপস্থাপন করেন এবং আগামী এক বছর যে সকল কার্যক্রম করা হবে তার একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা