গাংনীতে নাশকতার মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
নাশকতার মামলায় গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলালকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোররাতের দিকে থানা পুলিশের একটি টিম প্রধান শিক্ষক আল হেলালের গাংনী শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আল হেলাল গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের হাজু বিশ্বাসের ছেলে।
ওসি তাজুল ইসলাম জানান,বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলা নং ২, তারিখে ২/১২/২৩ এর আসামি প্রধান শিক্ষক আল হেলাল।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষক আল হেলালকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার মুক্তি দাবি করেন তিনি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন