ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নৌকা মানেই স্বাধীনতা, সমৃদ্ধি, জনগণের ভাগ্যবদল ও কল্যাণ: আব্দুল ওয়াদুদ দারা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-১২-২০২৩ দুপুর ৩:৩৭
পূঠিয়া-দূর্গাপুরের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন চেয়ে, শান্তি, নিরাপত্তা এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আব্দুল ওয়াদুদ দারা।
 
রাজশাহী-৫ আসনের আ'লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা বলেন, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা সরকার আপনাদের উন্নত জীবন দেবে। নৌকা মানেই স্বাধীনতা, সমৃদ্ধি, জনগণের ভাগ্যবদল ও কল্যাণ, যার শুভফল মানুষ ভোগ করছে। তাই দিন বদলের শপথ নিন, আর নৌকা মার্কায় ভোট দিন। 
 
গত ৪ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে একান্ত সাক্ষাৎকারে আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন। রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে আ'লীগের মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। ইতোমধ্যে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. শামীম আহমেদ। তিনি এবার পুঠিয়া-দূর্গাপুরের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন চায়।উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চেয়েছেন তিনি। 
 
এবার রাজশাহী-৫ আসনে বৈধ প্রার্থী হয়েছেন-রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা,স্বতন্ত্র প্রার্থী ডা. মনসুর রহমান, গণফ্রন্টের প্রার্থী মোখলেসুর রহমান, বিএসপি প্রার্থী আলতাফ হোসেন মোল্লা, জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বিএনএম প্রার্থী শরিফুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী আবুল হোসেন।
 
পুঠিয়া-দূর্গাপুরের সাধারণ মানুষের আস্থার প্রতীক ও সকলের প্রিয় ব্যক্তি দু'বারের  সাবেক সফল এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক আব্দুল ওয়াদুদ দারা। যার জনপ্রিয়তা আকাশচুম্বী। ইতোমধ্যে তাঁর নির্বাচনী এলাকায় জনপ্রিয়তায় ব্যপক সাড়া পড়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছে তাঁকে। 
 
সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে দারা বলেন,আ'লীগ থেকে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আমার পক্ষেই স্থানীয় আ'লীগ কাজ করছে। গুটিকয়েক এন্টি আ'লীগ আমার বিপক্ষে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। এটা নিয়ে আমি চিন্তিত নই। তবে এর আগে ১০ বছর পুঠিয়া-দূর্গাপুরের অভূতপূর্ব পরিবর্তন করেছিলাম। এখনো সেই ধারা অব্যাহত আছে। আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে এ এলাকায় উন্নয়ন হবে ইনশাল্লাহ। 
 
অপর আরেক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অংশগ্রহণমূলক একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই কাজ করছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনসহ প্রশাসন নিরপেক্ষ ভুমিকায় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
 
এসময় তিনি আরো বলেন, এবারের নির্বাচনে শতভাগ সচ্ছ ও নিরপেক্ষ হবে। পুঠিয়া-দূর্গাপুরবাসী নির্বাচনে শতভাগ উপস্থিত থেকে উৎসব মূখর পরিবেশে ভোট দিতে যাবে বলে আমি বিশ্বাস করি।

এমএসএম / এমএসএম

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২

গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা

ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার