মেঘনায় ডুব দিয়ে নিখোঁজ জুলেখা
নানা বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে জুলেখা আক্তার (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। নিখোঁজ জুলেখা বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের সুজন মিয়ার মেয়ে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জুলেখা নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ধরাভাঙ্গা গ্রামের পাশে এমপি টিলা এলাকায় মেঘনা নদীতে তার বড় বোনের সঙ্গে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেনি জুলেখা। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে খবর পেয়ে নবীনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত শিশটির সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, গত শুক্রবার জুলেখা তার মায়ের সঙ্গে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে তার নানা হান্নান মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর ১টায় শিশুটি নানার বাড়ির পাশে মেঘনা নদীতে বড় বোনের সঙ্গে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেনি জুলেখা। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ পরিদর্শক এসআই কাউসার মাতব্বর জানান, সলিমগঞ্জ নৌ-পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান