ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ ১ আসনের এমপি গাজীর সঙ্গে উন্মুক্ত আলোচনা চাইঃ ড. তৈমূর আলম খন্দকার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৩ বিকাল ৫:৩
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।  এ নির্বাচন বিতর্কিত করলে ক্ষতি যা হবার প্রধানমন্ত্রীরই হবেন। যার মূল ভুক্তভোগী তিনিই হবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপি মহাসচিব ও নারায়ণগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী  ড. তৈমূর আলম খন্দকার।  গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা আসনটিতে তার মনোনয়ন বৈধ ঘোষণার পর ৫ ডিসেম্বর  মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকার রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 
 
শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন  জানিয়ে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ১ আসনে এমপি গাজীর কাছে জিম্মি জনসাধারণ; তার অত্যাচারে  পারিবারিক অনুষ্ঠানও করা যায়নি। হামলার শিকার হতে হয়েছে তার অস্ত্রধারীদের হাতে। এ সময় তিনি স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত সংবাদের বরাদ দিয়ে তার নির্বাচনী প্রতিপক্ষ গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপির করা মন্তব্যের জবাবে তিনি বলেন, গাজী সাহেব আমাকে ভিত্তিহীন বলেছেন, তাকে নিয়ে মন্তব্য করে নিজের অস্তিত্ব রাখছি। এ ধরনের কথা বলে তিনি নিজের গত ১৫ বছরের দুঃশাসন ঢাকতে চাচ্ছেন। তাই কে দোষী আর কে নির্দোষী তা প্রমাণ করতে উন্মুক্ত আলোচনায় বসার ব্যবস্থা করেন। সেখানে তৈমূর দোষী হলে আপনারা শাস্তি দিবেন। তিনি আরও বলেন, আমি একজন আইনজীবী। প্রমাণ ছাড়া কোন কথা বলি না। 
 
 এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে ভোট দেয় কেউ চুরি করার সুযোগ পাবে না। এ সময় তৃণমূল বিএনপির স্থানীয় নেতা কর্মীরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার