ধামরাইয়ে সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান
ঢাকার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ভালুম মৌজায় অবস্থিত কালামপুর বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ধামরাই উপজেলা প্রসাশন। অভিযানে হলি জেনারেল হাসপাতাল উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মাদ হাই জকী। এর আগে কালামপুর বাজারে খাল ভরাট করে, সরকারি খাস ও স্কুলের জমিতে অবৈধভাবে গড়ে তুলা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মাদ হাই জকী বলেন, অবৈধ দখল উচ্ছেদের অংশ হিসাবে আজ হলি জেনারেল হাসপাতাল উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা অপসারন করার জন্য বার বার নোটিশ দেয়া হয়েছে কিন্তু স্থাপনকারীরা তা অপসারন করেনি। অবৈধ দখলের মধ্যে যে স্থাপনা পড়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুচি রানী সাহা,কুশুরা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ফারদিনা আফরিন,সার্ভেয়ার মিলন শেখসহ পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ