ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নির্বাচন নিরপেক্ষ হলে লাঙ্গলের বিজয় নিশ্চিতঃ শাহীন মোস্তফা কামাল


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৩ বিকাল ৫:২৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী শাহিন মোস্তফা কামাল (ফারুক) বলেছেন, নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। বিপুল ভোটে লাঙ্গলের বিজয় হবে। এমনকি সংখ্যা গরিষ্ঠ আসন পেয়ে জাতীয় পার্টি সরকার গঠন করবে। 
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে লাঙ্গল প্রতিকে শাহিন মোস্তফা কামাল (ফারুক) কে মনোনয়ন দেন জাতীয় পার্টি। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং যুবসংহতি বগুড়া জেলা শাখার সভাপতি। এছাড়াও তিনি বগুড়া-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা। জাতীয় পার্টির মনোনয়ন পেয়ে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের এই পরিস্তিতিতে মানুষ পরিবর্তন চায়। দেশের উন্নয়নে ও নিজেদের স্বাভাবিক জীবন যাত্রা ফিরে পেতে দলমত নির্বিশেষে দেশের জনগন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় পার্টিকে সরকার গঠনে সহযোগীতা করবে ইনশা-আল্লাহ। এখন প্রয়োজন শুধু সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন। 
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে এবার সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে যাচাই বাছাইয়ে ৭ জনের মনোনয়ন বৈধ ও ৩ জনের মনোনয়ন বাতীল হয়। বৈধ তালিকায় রয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতিকে কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, জাসদের মশাল প্রতিকে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য এবং বগুড়া জেলা সভাপতি দুই দুই বার নির্বাচিত ও বর্তমান সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুবসংহতি বগুড়া জেলা সভাপতি শাহীন মোস্তফা কালাম (ফারুক), সতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ও সাবেক এমপি জিয়াউল হক মোল্লা সহ আরো তিন জন। বাতীল তালিকায় রয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, এনপিপির প্রার্থী মনোয়ার জাহিদ, তৃনমূল বিএনপির জালাল উদ্দিন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ