ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে প্রবাসীর স্ত্রীকে মারধর লুটপাটের ঘটনায় মামলা


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ২:০

চট্টগ্রামের বাঁশখালীতে ঘেরাবেড়া ভাংচুরসহ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল, টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এই নিয়ে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছে প্রবাসীর স্ত্রী আহত হামিদা।

৪ ডিসেম্বর (সোমবার) উপজেলার সাধনপুর ইউপির ৪ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার আব্দুস সবুর, আব্দুস সামাদ, আব্দুল গফুর ও আবুল হোসেনের নেতৃত্বে এই তাণ্ডব চালিয়েছে বলে মামলার সুত্রে জানা গেছে। এই নিয়ে চলছে উত্তেজনা। 

এজাহার ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,  প্রবাসী ওবায়দুল ইসলাম একই এলাকার মোঃ হেলাল উদ্দিন তালুকদার ও সাবেক মেম্বার  মোঃ আলমগীর বাদশার কাছ থেকে ৬০২৬ নং কবলা মূলে ১০ গণ্ডা বা ২০ শতক জমি খরিদ করে, যাহার বিএস খতিয়ান নং ২৫৯ এবং বিএস ৩২ দাগে আপোষ চিহ্নিত মতে ভোগদখলে থাকিয়া বিএস ৮৩০ নং  নামজারি খতিয়ান সৃজনসহ বৈধ দলিলাদীর মালিক হওয়াতে উক্ত জায়গাতে বহুঅর্থ ব্যয়ে পাকা খুঁটি ও কাটা তারের নেটের ঘেরোওয়া উল্লেখিত আসামীদের নেতৃত্বে দেশীয় তৈরি দ্যা,কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে ওই সব ঘেরাবেড়া ভাংচুর করে নিয়ে যায়, এসময় তারা ঘরে ঢুকে হামিদা আক্তারকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

ঘটনার পূর্ব থেকে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিসহ স্কুলে পড়ুয়া ছেলে রাকিবকে পথরোধ করে কিরিচ নিয়ে তাড়া করাতে নিরাপত্তার জন্যে বাঁশখালী থানায় জিডি নং ১৭০ দায়ের করে, এতে ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালিয়েছে। ভাংচুর করার সময় আসামীরা প্রকাশ্যে বলছে যে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে তারা এই গুলো ভেঙে নিয়ে যাচ্ছে , এছাড়াও ঘটনার আগে ভুক্তভোগীরা চেয়ারম্যানের  কাছে গেলেও চেয়ারম্যান  তাদের কোনো কথাই শুনতে রাজি হননি জানান ভুক্তভোগী পরিবার, সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী ও পরিবারের নিরাপত্তা চেয়েছে তারা।

এবিষয়ে সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালের মোবাঃ ০১৮১৯-৯১৮২৫২ তে যোগাযোগ করে ফোন রিসিভ করলেএ তিনি কথা বুঝা যাচ্ছে না বলে সংযোগ কেটে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী জানান, এবিষয়ে আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির