ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খুকৃবি’র শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রসঙ্গে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ২:৪

শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকার ঘোষণা দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষকগণ। এছাড়া বিভাগীয় প্রধানসহ প্রশাসনের সঙ্গে দায়িত্বরত শিক্ষকগণ পদত্যাগ করেছেন। নানা জটিলতায় স্থবির খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যার ফলে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা বলে দাবী করেছেন তারা।
এর আগে গত বছরের ৩ আগস্ট খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের পরিবারের ৯ সদস্যসহ ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের পূনর্মূল্যায়ন কমিটির প্রতিবেদন প্রদানের দাবিতে গত ১৬ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষক সমিতির প্রায় সব শিক্ষক। গত ৯ নভেম্বর তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এরই মধ্যে গত ৬ নভেম্বর প্রাক্তন উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রহমান খানের ছেলেমেয়েসহ ছয় স্বজনের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ত্রুটি থাকায় ২৪ শিক্ষকের পদোন্নতি স্থগিত করা হয়েছে। বাতিল হয়েছে মেহেদী আলমের পদোন্নতি ও আশিকুল আলমকে পদাবনতি দেওয়া হয়েছে । চাকরিচ্যুতির সিদ্ধান্তের প্রতিবাদে উচ্চ আদালতে মামলা করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক শহীদুর রহমান খানের ছেলে-মেয়েসহ ৬ জন স্বজন। গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুল আলমের বিষয়ে তদন্ত কমিটি এবং অপর শিক্ষক মেহেদী আলমকে অব্যাহতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের শুধু একটি সিদ্ধান্ত অনুমোদন করে সিন্ডিকেট। এদিকে মঙ্গলবার শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কোন কিছুই বাস্তবায়িত হয়নি। ফলে গত ১ বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা শিক্ষকগণের পর্যায়োন্নয়ন আরও দীর্ঘায়িত হবে। শিক্ষকগণের আশংকা এই যে, শিক্ষা মন্ত্রনালয়ের উক্ত নির্দেশনা দ্রুত বাস্তবায়নে কালক্ষেপন ও বৈষম্যে করা হচ্ছে যার ফলশ্রুতিতে, শিক্ষা মন্ত্রনালয়ের দেয়া শর্ত পূরণ হচ্ছে না এবং শিক্ষকগণের পদোন্নতি সমস্যা সমাধানের কোন সম্ভাবনাও দেখছে না। এদিকে দফায় দফায় আন্দোলনে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ। শিক্ষার্থীদের মধ্যে সেশন জটে পড়ার তীব্র আশঙ্কার দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের স্নাতক শেষ সেমিস্টার চলমান এবং স্নাতকে বিলম্ব হওয়ায় তারা বিসিএসসহ চাকুরীর পরীক্ষায় আবেদন করতে পারছেনা। করোনার কারনে একাডেমিক সেশন এক বছর পিছিয়ে থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃক সময় কমানোর জন্য কোন পরিকল্পনাও নেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের এরুপ পরিস্থিতিতে হতাশাগ্রস্থ হচ্ছে অনেক শিক্ষার্থী।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত