ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অসহায় হার্টের রোগীরা: গলাকাটা বিল নিচ্ছে হাসপাতালগুলো


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ২:৭

হার্টের রিং স্থাপনে নিয়মনীতির তোয়ক্কা না করে, গলাকাটা মাত্রাতিরিক্ত বিল হাতিয়ে নিচ্ছে হাসপাতালগুলো। এক প্রকার রোগীরা হাসপাতাল কতৃপক্ষ ও চিকিৎসকের হাতে জিম্মি হয়ে পড়েছে। ৪৭ হাজার টাকার একটি রিং লাগাতে ক্ষেত্রবিশেষে ৩ লাখ টাকা পর্যন্ত গুনতে হয় রোগীদের। এমন সিচুয়েশনে এসব বিল রোগীর অভিবাবককে ধরিয়ে দেয়া হয় যেখানে কথা বলারও কোন সুযোগ থাকেনা। অনেক সময় অপারেশন থিয়েটারে রোগী রেখেই অনেকটা ভয় দেখিয়ে রিং রাগিয়ে দেয়া হচ্ছে। সেক্ষেত্রে রোগীর আত্মীয় স্বজনরা ভেবে চিন্তারও সময় পান না। কোন কোম্পানির রিং, কত দামের রিং পরাবেন তা জানারও সময় পান না। সবকিছু সুক্ষ্মভাবে সম্পন্ন করে বিল ধরিয়ে দেয়। এতে শুধু রোগীর আত্মীয়রা নন, বরং স্বাস্থ্য বিভাগও অসহায় বলে নানা অভিযোগ রোগীর আত্মীয়দের। এসব অনিয়মকে নির্দিষ্ট একটি গন্ডিতে সীমাবদ্ধ রাখার দাবি করছেন সংশ্লিষ্টরা।
 
হার্টের রিং বসানো এখন স্বাস্থ্য সেবা নয়, নয় চিকিৎসাও। এখন এটি শতভাগ বাণিজ্যে রূপ হয়ে গেছে। মানুষের অসুস্থতা যত বেশি, বাণিজ্যের সুযোগও তত বেশি। দুর্বল অবস্থার সুযোগ নিয়ে রোগীদের গলা কাটা হয়। কারণ হৃদরোগ নিয়ে মানুষের উচ্চ শঙ্কা কাজ করে। এর চিকিৎসায় রোগীদের ভীতিকে কাজে লাগিয়ে চট্টগ্রামে একটি শ্রেণী অতি উচ্চমূল্য আদায় করছেন। 

জানা যায়, বর্তমানে চট্টগ্রামের যে সব হাসপাতালে রিং স্থাপন করা হচ্ছে বেশি। তা হলো-ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড, এভার কেয়ার হাসপাতাল, চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম পার্কভিউ হসপিটাল লিঃ, চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল, সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালসহ আরো একাধিক।

ওদিকে, ভারতে চিকিৎসা সম্পন্ন করে আসা চট্টগ্রামের আব্দু শুক্কুর ও শাহাজাহান জানান, প্রতিবেশী দেশ ভারতের চেয়ে আমাদের দেশে একেকটি রিংয়ের দাম ক্ষেত্র বিশেষে ১০ গুণের বেশি রাখা হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের দেশের হাসপাতালগুলো কোনো ধরনের নিয়ম কানুন মানছে না। এর সাথে রয়েছে ভুল চিকিৎসা ও নানা রকমের হয়রানির অভিযোগ।
 
এরই মাঝে রিংয়ের দাম নিয়ে চরম নয়ছয় চলছে। সাধারণত রোগীরা অত্যন্ত নাজুক অবস্থায় হাসপাতালে আসেন। তারা এই সময় চরম উদ্বেগের মধ্যে থাকেন। জীবন-মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকা রোগীর দুর্বল অবস্থাকে অনেকে অর্থকড়ি হাতিয়ে নেয়ার সুযোগ হিসেবে দেখেন। 

তথ্য বলছে, এ অনৈতিক বাণিজ্য বন্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর ২০১৭ সালে রিংয়ের সর্বনিম্ন মূল্য ২৫ হাজার এবং সর্বোচ্চ মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছিল। নির্ধারিত মূল্য তালিকা সব হাসপাতালে টানানোর নির্দেশনাও দেয় সংস্থাটি। কিন্তু কেউ মানছেন না এসব নির্দেশও। দেশে যে রিংটি সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, তা হলো-অ্যাবোট ল্যাবরেটরিজের উৎপাদিত রিং এক্সিয়েন্স প্রাইম। এটি সর্বাধিক ব্যবহৃত স্টেন্টগুলোর মধ্যে একটি। তথ্যমতে, ২০২৩ সালে রিং এর মূল্য ৫৬১ ডলার থেকে কমে ৪২৫ ডলার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, বর্তমানে বাজারে রিংয়ের দাম ৪৭ হাজার টাকা। একইসঙ্গে সর্বোচ্চ মূল্য ৮৪ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৭৫৪ টাকা। 
দেশে মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি এবোট ল্যাবরেটরীজ ও বস্টন সাইন্টিফিক এই কোম্পানি দুটির হার্টের রিং আমদানি করা হয়। এসব রিংগুলো হলো স্টেন্ট জায়েন্স প্রাইম, এক্সপেডিশন প্রাইম ও প্রমোস প্রাইমার স্টেন্ট। হার্টের রিং সাধারণত তিন জেনারেশনের হয়ে থাকে। ফার্স্ট জেনারেশন স্টেন্ট হচ্ছে টেক্সাস এবং সাইফাস। এগুলো মূলত দুই হাজার সালের দিকে পাওয়া গেলেও বর্তমানে আর পাওয়া যায় না। সেকেন্ড জেনারেশনের গুলো হচ্ছে মূলত আমেরিকা সহ বাইরের দেশ থেকে ইমপোর্ট করা হয়। বর্তমানে দেশে প্রচলিত রিংগুলো মুলত থার্ড জেনারেশনের। এগুলো ইউরোপ থেকে আমদানি করা হয়। তবে এর দাম ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। অথচ রোগীদের কাছ থেকে একেকটি রিংয়ের দাম দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে এর দাম ৩ লাখ টাকা হয়ে থাকে। অথচ এসব রিং ২৫ হাজার টাকার বেশি নয়। কিন্তু রিং বসাতে এত দাম কেন? হার্টে ব্যবহৃত রিংয়ের লাগামছাড়া মূল্য কেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই স্বাস্থ্য বিভাগের। সাধারণ রোগীরা মনে করেন, স্বাস্থ্য বিভাগের নীরবতায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ফতুর হয়ে যাচ্ছে। 

এসব বিষয়টি স্বাকীর করে, নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম ”সেন্টার ফর স্পেশালিষ্ট কেয়ার এন্ড রিসার্স” (সিএসসিআর) হাসপাতালের একজন হার্ট বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, একজন হৃদরোগীর রিং স্থাপনের জন্য অস্ত্রোপচারের আগে তার রক্তের কয়েক ধরনের পরীক্ষা, বুকের এক্স-রে, সুগার ও ক্রিয়েটিনিন পরীক্ষা, ইসিজি ও ইকো করতে হয়। কমপক্ষে ১০-১২ দিন হাসপাতালে থাকতে হয়। সব মিলে এ দাম বাড়াতে হৃদরোগীদের চিকিৎসা ব্যয় বহন করতে খুব কষ্ট হচ্ছে তা সঠিক।

চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের এক হার্ট চিকিৎসক জানান, হৃদরোগীদের হার্টে রক্ত সরবরাহকারী ধমনি সংকুচিত হয়ে যায়, রক্তের স্বাভাবিক সরবরাহ থাকে না। তখন রক্ত চলাচলের জন্য হার্টের ভেতর স্টেন্ট বা রিং বসানো হয়। দেশে মাসে গড়ে তিন হাজার ও বছরে ৩৬ হাজার রিং লাগে। এর পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। প্রকার ও কোম্পানিভেদে এ রিংয়ের দাম ১৭-৩৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এমএসএম / এমএসএম

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী

ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক

নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ