ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর আলী নগরে হামলা, চাঁদাবাজি ও মিথ্যা মামলার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ২:৩১

 চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলী নগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র স্থানীয়দের ওপর নির্যাতন চালিয়ে আসছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তারা।

অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রোকন উদ্দিন মেম্বারের নেতৃত্বে একটি সশস্ত্র বাহিনী জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, লুটতরাজ ও সাধারণ মানুষের ওপর নির্যাতন শুরু করে। পরে ৮ জানুয়ারি ২০২৫ রোকন বাহিনী ও রিদোয়ান বাহিনী আলী নগরের মানুষের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এলাকাবাসী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের চলাচলের পথে হামলা, নির্যাতন এবং মোবাইল ফোন, টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীরা জানান, এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং গত ৩০ জানুয়ারি ২০২৫ র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোহাম্মদ ইয়াছিনের আলী নগর অফিসে প্রবেশ করে সিসি ক্যামেরা ভাঙচুর এবং কিছু টাকা ও একটি বিদেশি টর্চলাইট নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। ওই সময় ইয়াছিন অফিসে ছিলেন না বলেও দাবি করা হয়েছে। পরবর্তীতে তাকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসাতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ পরিবারের।

অভিযোগে আরও বলা হয়, রোকন বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে ব্যবহার করে মোহাম্মদ ইয়াছিনসহ আলী নগরের কয়েকজনকে হত্যা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেছিল। তবে সেনাবাহিনীর অভিযানে রিদোয়ানসহ চারজন আটক হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়।

এসব সন্ত্রাসী আটক হওয়ার পর রোকন ও রিদোয়ান বাহিনীর অবশিষ্ট সদস্যরা আলী নগরে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এরপর থেকে রোকন বাহিনী আলী নগরের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ ওঠে।

এদিকে, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ভোরে প্রায় ৬০০ অস্ত্রধারী সন্ত্রাসী আলী নগরে হামলা চালিয়ে মোহাম্মদ ইয়াছিনকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর পলিটেকনিক্যাল মোড়ে অবস্থিত “ইয়াসিন এন্টারপ্রাইজ” নামের ব্যবসা প্রতিষ্ঠানে সিভিল পোশাকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বলে দাবি করা হয়। তবে কাউকে না পেয়ে তারা চলে যায়।

সবশেষে গত ১৯ জানুয়ারি ২০২৬ জঙ্গল সলিমপুর এলাকায় বিএনপির পার্টি অফিস উদ্বোধনের সময় সিভিল পোশাকে কিছু র‌্যাব সদস্য ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নূরুল আমিন মনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে,এ সময় সংঘর্ষে কয়েকজন আহত হন। পরে এক র‌্যাব সদস্য নিহত হন। এ ঘটনায় মোহাম্মদ ইয়াছিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনাস্থলটি তার অবস্থানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল বলে দাবি পরিবারের।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রকৃত হামলাকারী ও পরিকল্পনাকারীদের আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোহাম্মদ ইয়াছিনকে ফাঁসানো হচ্ছে। তারা তার বিরুদ্ধে দায়ের করা সব “মিথ্যা মামলা” প্রত্যাহার, র‌্যাব সদস্য হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আলী নগর এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রোকন মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তবে নতুন পুলিশ সুপার মাসুদ আলম জানান, “কেউ সন্ত্রাসী কার্যক্রম বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করছে।”

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার