সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় অনুষ্ঠান
সাভার উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম কে বিদায়ের আয়োজন করা হয়। বিদায়কালে বিদায়ী ইউএনও মোঃ মাজহারুল ইসলামের চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন সাভারের ইউএনও মোঃ মাজহারুল ইসলাম । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারি ভুমি কমিশনার মোঃ জুলহাস হোসেন সৌরভ এর যৌথ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (বুধবার ৬ ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিদায়ী বক্তব্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন সময়ের দাপ্তরিক কাজের সহযোগিতার স্মৃতিচারন করে আবেগঘন বক্তব্য দেন, দেশের জাতীয় ইস্যুকে কেন্দ্র করে দ্বাদশ সংসদ নির্বাচনের নিরপিক্ষতার স্বার্থে এক উপজেলা থেকে অন্যস্হানে চলে যেতে হচ্ছে ঠিকই কিন্ত কাটিয়ে যাওয়া স্মৃতি আমার মনিকোঠায় থাকবে সবসময়। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতাএকান্তই প্রকাশ করেন। দাপ্তরিকের কাজের স্বার্থে কোন কোন বিষয়ে কষ্ট পেলে বিদায়ী দিনে ক্ষমা সুন্দর ভাবে দেখার আহবান জানিয়ে স্মৃতিচারন করে বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য দেন। নতুন কর্মস্হল নারায়নগন্জের বন্দরে যোগদান করবেন। সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা উত্তর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সার্কেল সহকারি ভুমি কমিশনার এস এম রাসেল ইসলাম নুর, আমিন বাজার সার্কেলের সহকারি ভুমি কমিশনার উম্মে কুলসুম রুবি,আশুলিয়া সার্কেলের সহকারি ভুমি কমিশনার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শিবলীজ্জামান,সমবায় অফিসার মোঃ রুহল আমিন,প্রকল্প অফিসার রাশেদ মোঃ জিল্লু,প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুল ইসলাম, প্রগ্রামার এ এস এম ফারুক,মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক, নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাইমারী শিক্ষা অফিসার নাজমুশ শিহার,সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহানসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, কর্মচারিসহ ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন