ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৬-১২-২০২৩ দুপুর ৪:৯
 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল) কে সভাপতি ও ডা. সাইফুল ইসলাম স্বপন'কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি" কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মহান বিজয়ের মাসে এই কমিটির অনুমোদন দেন। কমিটির সহ-সভাপতি সেলিনা বেগম, সুভাষ চন্দ্র সরকার, সায়মা খন্দকার, মোঃ ওমর আলী, মো. আঃ গফুর, মো. শফিকুল আলম খান, যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম কানন, মোঃ আনিসুর রহমান, নুরনবী জনি, মোঃ ফজলুল করিম, মোঃ জাকির হোসেন, মোঃ আবু তারেক সিদ্দিকী, রেজাউল ইসলাম,   সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, সুমন সরকার, মো. মাহবুবুর রহমান সুজন, মোঃ খোরশেদ আলম খোকন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আনিছুর ইসলাম তালুকদার 'সহ অন্যান্য সম্পাদক ও সদস্যগণ। জেলা মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটিতে টাঙ্গাইল জেলা প্রশাসন কর্তৃক মনোনীত সদস্য হিসেবে কাজ করছে "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলার শাখার সভাপতি মেনন ও সম্পাদক ডা. স্বপন। নবগঠিত এ কমিটির সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ও সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন বলেন, ৬ ডিসেম্বর পুনরায় দুই বছরের জন্য এই কমিটির দায়িত্ব পেলাম। ইতিপূর্বেও আমরা ঐক্যবদ্ধ ভাবে দায়িত্ব পালন করেছি। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি”র পতাকাতলে সমবেত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত