বাগমারায় নৌকার বিজয় সুনিশ্চিত- আবুল কালাম আজাদ
নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকাকে বিজয়ী করতেই হবে, উন্নয়ন চাইলে এর বিকল্প নেই। বাগমারায় এবার নৌকার বিজয় নিশ্চিত। সরকার গত ১৫ বছরে দেশে উল্লেখযোগ্য পরিবর্তনসহ যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাখাতে সরকারের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী -৪ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আর এ নির্বাচনে বিজয় মানেই শেখ হাসিনার বিজয়।
সাংবাদিকদের সাথে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় তিনি আরো বলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে। অপেক্ষমাণ রাখা হয়েছে- এনপিপি প্রার্থী জিন্নাতুন ইসলাম জিন্নাহ, বিএনএফ প্রার্থী মতিউর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রামাণিকের মনোনয়নপত্র। এ আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক (বর্তমান এমপি), বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হান।
বাগমারাবাসী এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের আইকনিক এমপি চায়। বাগমারার তৃণমূল আ'লীগ এবার একজোটে নৌকার পক্ষে কাজ করছেন। বাগমারাবাসী তাঁদের ভাগ্য পরিবর্তনে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করছেন। ইতোমধ্যে এলাকায় ব্যপক সাড়া ফেলেছেন জনপ্রিয় ছাত্রনেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।
একান্ত সাক্ষাৎকারে আবুল কালাম আজাদ বলেন, বাগমারাবাসী আর লজ্জিত হতে চায় না। তাঁরা সরকারের উন্নয়নের সফর সঙ্গী হতে এবার একযোগে নৌকার পক্ষে কাজ করছেন। কোনো অপশক্তি নৌকার জয় ঠেকাতে পারবে না। গুটিকয়েক এন্টি আ'লীগ আর জামায়াত-বিএনপির শক্তি নিয়ে একটি চক্র মাঠে কাজ করছে। তাতে নৌকার জয় ঠেকানো যাবে না। বাগমারাবাসী জেনে গেছে নৌকা মানে উন্নয়ন, নৌকা মানে পরিবর্তন। গত ২৬ নভেম্বর বাগমারায় নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। এ পরিবর্তন বাগমারাবাসী সানন্দে গ্রহণ করেছেন।
বাগমারাবাসী দীর্ঘদিন ধরে তৃণমূল আ'লীগের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। এবার সেখান থেকে চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এর মধ্যে বিচক্ষণ মনোনয়ন বোর্ড আমাকে নির্বাচিত করে নৌকার মাঝি করেছেন। এতে বাগমারা তৃণমূল আ'লীগ আমাকে আনন্দ উচ্ছাসের মাধ্যমে গ্রহণ করেছেন। ইতোমধ্যে ৯০ ভাগ আ'লীগ আমাদের পক্ষে কাজ শুরু করেছে। বাকীরাও আস্তে আস্তে আসা শুরু করছে। এবার বাগমারায় নৌকা বিজয় কেউ ঠেকাতে পারবে না। বাগমারা থেকে নৌকা উপহার দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এমএসএম / এমএসএম
নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা
বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গুলিবিনিময়ের পর সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ কোটি টাকার শাড়ি-শাল জব্দ,গ্রেপ্তার ২
গাংনীতে ধলা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা
ডিআইজির সঙ্গে এসআরবি অধিনায়কের মতবিনিময় শৃঙ্খলা -জননিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied