কাপাসিয়ায় কাভার্ডভ্যান থামিয়ে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় লোকজন জানান, আগুন দেওয়া ওই কাভার্ড ভ্যানে প্রাণ-আরএফএল গ্রুপের মালামাল পরিবহন করা হয়। আজ সকালে গাড়িটি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় মালামাল সরবরাহ করে কাপাসিয়া হয়ে নরসিংদী যাচ্ছিল। মো. সুমন নামের এক চালক গাড়িটি চালাচ্ছিলেন।
কাপাসিয়ার বড়পুসিয়া চৌরাস্তায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল আসা কয়েকজন গাড়িটিতে আগুন দেয়। এতে ওই কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে গেছে।
চালক মো. সুমন বলেন, তিনি কাভার্ড ভ্যানটি নিয়ে নরসিংদী যাচ্ছিলেন। বড়পুসিয়া চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে সাতজন লাঠিসোঁটা নিয়ে কাভার্ড ভ্যান অতিক্রম করে। এরপর সড়কের পাশ থেকে আনা গাছের গুঁড়ি ফেলে তারা তাঁর কাভার্ড ভ্যানের গতি রোধ করে। তিনি কাভার্ড ভ্যান পেছনে নেওয়ার চেষ্টা করলে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে বোতলে ভরা পেট্রল নিক্ষেপ করে কাভার্ড ভ্যানে আগুন দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান সকালের সময় কে মুঠোফোনে বলেন, ‘এটি নাশকতা হতে পারে। আমরা এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিব।’
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied