ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন অধ্যক্ষ ওয়াদুদুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাওয়ার্ড পেলেন টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ ওয়াদুদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান ইউনিট হতে গাজীপুর জেলার পুবাইলের কৃতি সন্তান মোঃ ওয়াদুদুর রহমান কে “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আইসিএএলডিআরসি, ভাষা বিজ্ঞান ইউনিটের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিএএলডিআরসি’র উপদেষ্টা (ইউএসএ) অধ্যাপক নাছের ইউ আহমেদ, আইসিএএলডিআরসি’র সাধারণ সম্পাদক প্রফেসর লুৎফর রহমান জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ, প্রমূখ।
এসময় অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান -এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী ডলি জহুর। আইসিএএলডিআরসি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ পৃথিবীর ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত হয়ে কাজ করে আসছে।
অধ্যক্ষ মোঃওয়াদুদুর রহমান বলেন, এ পর্যন্ত অনেক সম্মাননা পেয়েছি তবে এ সম্মাননা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মাননা।আমার মেধা, দক্ষতা ও কাজের মূল্যায়নে যে সম্মান আপনারা আমাকে দিলেন, এ জন্য আমি আইসিএএলডিআরসি'র প্রতি কৃতজ্ঞ । আমি আশাবাদী এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করবে।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ আহত ৬
ফজর পড়েই ধান কাটতে নামেন মনি রামপুরের এমপি এনামুল
বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
শরণখোলায় তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন;
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু
রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার