হাটহাজারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিত করন সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিত করন ও কর্মপরিকল্পনা সভা ২০২৩ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম সিরাজী, ওসি (তদন্ত) নূরুল আলম ও হেলথ ইন্সপেক্টর কামাল উদ্দীন। সভায় মাল্টিমিডিয়া উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ রিপআত আরা পপি। এবার এই উপজেলায় ৫৩ হাজার, ৮ শ ৪৭ জন শিশু ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে। এবার ৬ হাজার, ২ শ,৪১ জন শিশুকে নীল ক্যাপসূল এবং ৪৭ হাজার ৬ শ ৬ জন শিশু লাল ক্যাপসূল খাওয়ানো হবে বলে তথ্য প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস