ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়ায় আওয়ামী লীগ সভাপতির ওপর হামলা,পৌর কাউন্সিলর আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ১:১২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাউন্সিলরের নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার স্ত্রীকে মারধরসহ বাড়িঘরে হামলা চালিয়েছে।
বুধবার(৬ ডিসেম্বর)বিকেল চারটার দিকে পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হামলায় আহত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী  পৌর এলাকার রাধানগর গ্রামের বাসিন্দা। তিনি আইনমন্ত্রী আনিসুল হকের একজন ঘনিষ্টজন বলে পরিচিত। আখাউড়া পৌর এলাকা বনিক পাড়ার বাসিন্দা ও পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম মিয়া ওরফে সুজন ও তার ভাই লোকজন নিয়ে পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ নেতার উপর হামলা চালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকেলেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েজন বলেন, বুধবার বিকেল চারটার দিকে সড়ক বাজারের দরদী ফার্মেসীর সামনে একটি চেয়ারে বসাছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী । সেই সময় একটি ছেলে সেখানে এসে আওয়ামী লীগ নেতার সঙ্গে তর্কে জরিয়ে পরেন। এরই মাঝে কাউন্সিলর ইব্রাহীম মিয়া সুজন ও তার ভাইসহ দলবল নিয়ে সেখানে এসে আওয়ামী লীগ নেতাকে পাঞ্জাবির কালারে ধরে সড়কের মাঝখানে নিয়ে যান। সেখানে কাউন্সিলর, তার ভাই ও তাদের লোকজন রাস্তায় ফেলে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে কাউন্সিলর ও তার লোকজনকে ফিরিয়ে দেন। পরে আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আওয়ামী লীগ নেতার স্ত্রী উষা বেগম (৬২) জানান, বুধবার বিকেলে কাউন্সিলরসহ ৪-৫জন লোকজন বাড়িতে ফটকে আঘাত করতে থাকেন। ফটক খুলতেই তারা ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং তার স্বামীকে খোঁজ করেন। না পেয়ে উষা বেগমের পিঠে ও পায়ে লাঠি দিয়ে আঘা করে তারা। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন,আমি অসুস্থ এখন কথা বলতে পারব না। আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় নির্বাচনী প্রস্তুতি কমিটি গঠন করে আওয়ামী লীগ। কাউন্সিলর নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করলেও তার বিরুদ্ধে বিএনপির নাশকতার মামলা রয়েছে। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, আমি ঢাকায় আছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মারধর করেছে বলে শুনেছি। কেন এমন হয়েছে আমি জানি না।আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, পৌর শহরের মসজিদপাড়া থেকে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। একটি নাশকতার মামলায় তিনি এজহারভূক্ত আসামী। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন