গাজীপুরে ডেভোলোপার কোম্পানীর প্রতারণার শিকার মুক্তিযোদ্ধা পরিবার
পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতেই সময় কাটছিলো বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন ও তার পরিবারের। টিনের চালে ঝনঝনানি শব্দ থাকলেও রাতে ভালো ঘুম হতো। তবে ছেলে মেয়েদের আরো একটু ভালো রাখতে আহমেদ হোসেনের ছিলো হাজারো রকমের স্বপ্ন। এমনি সময় সুন্দর একটি বাসস্থানে জীবনের শেষ সময়টুকু পরিবার পরিজন নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করার স্বপ্ন দেখাল ট্যালেন্ট ডেভেলপমেন্টস কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন মানিক। আহমেদ হোসেনের জমিতে গড়ে উঠবে বহুতল ভবন বিনিময়ে পাওয়া ফ্লাটে আরাম আয়েশে কাটাবেন জীবনের শেষ সময়টুকু। কিন্তু স্বপ্ন পুরণ হলোনা অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের। নিজ বাসস্থান ভেঙে ডেভোলপার কোম্পানিকে জমি বুঝিয়ে দেওয়ার পর বুজতে পারলেন প্রতারকের ক্ষপ্পরে পরেছে মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন তবে তখন অনেক দেরি হয়ে গেছে। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় ঘুরে কোন সুরাহা না পেয়ে অভাব অনটন আর দুশ্চিন্তা নিয়ে পরলোক গমন করেন মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন। তার মৃত্যুর পরেও দয়া হয়নি ট্যালেন্ট ডেভেলপমেন্টস কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন মানিকের। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘ কয়েক বছর যাবত বিভিন্ন প্রেসসক্লাব, মেয়রের বাসভবন সহ বিভিন্ন জায়গায় একাধীকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন, বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুরাহা মিলছে না। তবে হাল ছারেনি অসহায় এই পরিবারটি।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড মধুমিতা দরবার শরীফ রোডে বীর পরিবারের প্রতি মানবাধিকার লঙ্ঘন করে ট্যালেন্ট ডেভেলপমেন্টস কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন মানিক গং কর্তৃক প্রতারণা ও হয়রানির শিকার হয়ে গাজীপুরের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের সহযোগীতায় জননেত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপে আইন ও ন্যায় বিচার প্রত্যাশা করছে অসহায় এই মুক্তিযোদ্ধা পরিবার।
এবিষয়ে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি ট্যালেন্ট ডেভেলপমেন্টস কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন মানিক।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ আহত ৬
ফজর পড়েই ধান কাটতে নামেন মনি রামপুরের এমপি এনামুল
বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
শরণখোলায় তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন;
অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু
রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার