প্রধান সড়কে কাদা-মাটির ভোগান্তি,ঘটছে দুর্ঘটনা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন স্থানে এই মৌসুমের প্রথমেই শুরু হয়েছে অবৈধ মাটি ব্যবসা। পাশাপাশি এই উপজেলার সাথে লাগোয়া পার্শ¦বর্তী উপজেলার সীমানে থেকেও এই উপজেলায় প্রবেশ করছে ফসলী জমি ও পুকুরের কর্দমাক্ত কাদা মাটি। এতে জনসাধারণের চলাচলের প্রধান সড়কে পড়ে থাকছে এই সকল মাটি। বৃষ্টির পানিতে রাস্তার এই সকল মাটি কর্দমাক্ত হয়ে বেড়েছে ঝুঁকি,ঘটছে নানা দুর্ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্ণ গোপীনাথপুর মাঠে ফসলী জমি, রত্নাহার গ্রামে অপরিকল্পিতভাবে গভীর করে পুকুর খনন, রায়কালী ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে চলছে পুকুর খনন এবং রুকিন্দিপুর ইউনিয়নের মাতাপুর মাঠের ফসলী জমি কেটে মাটি বিক্রয় করছে অসাধু মাটি ব্যবসায়ীরা। এই সকল কাজে সর্বত্র ব্যবহার হচ্ছে অবৈধ বাহন ট্রাক্টর।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সরোজমিনে পূর্ণ গোপিনাথপুর তিন মাথায় আক্কেলপুর-বগুড়া ও আক্কেলপুর-ক্ষেতলাল সড়কে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে ভিজে পুরো রাস্তা কর্দমাক্ত। যানবাহন চলাচলে বেগ পেতে হচ্ছে চালকদের। সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল। পায়ে হেটে যেতেও কাদার কারণে দূর্ঘটনা এড়াতে সাবধানতা অবলম্বল করতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্ণ গোপীনাথপুর এলাকায় পাশর্^বর্তী ক্ষেতলাল উপজেলার বারইল নলপুকুর গ্রামের মাটি ব্যবসায়ী শহিদুল ইসলাম গত কয়েকদিন থেকে ভেকু দ্বারা মাটি কেটে এই এলাকার বিভিন্ন স্থানে ব্যবসা পরিচালনা করছিল। ওই মাটি রাস্তায় পড়ে বৃষ্টিতে পিচ্ছিল কাদায় পরিণত হয়। এই পিচ্ছিল কাদার কারণে বুধবার সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল, ট্রাক ও পিকাআপ দূর্ঘটনার কবলে পড়ে।
মাটরসাইকেল আরোহী শামীম হোসেন বলেন,‘রাস্তায় মাটি পড়ে ব্যাপক কাদার সৃষ্টি হয়ে বেশ ঝুঁকি পূর্ণ হয়েছে। আমি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পিছলে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলাম। অতিসত্বর সড়কের কাদা গুলো অপসারন না হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে’।
আরেক মাটরসাইকেল আরোহী আবু কালাম জানায়,‘ভোরে অন্ধারে যাওয়ার সময় আমি মোটরসাইকেল নিয়ে পিছলে রাস্তায় পড়ে যাই। এই কাদার কারণে আরো অনেক দূর্ঘটনা ঘটতে পারে’।
দূর্ঘটনার কবলে পড়া পণ্যবাহী ট্রাক চালক রাসেল বলেন, ‘আমি গত রাতে হিলি থেকে ভূসি নিয়ে দুপচাঁচিয়া যাচ্ছিলাম। পথে আক্কেলপুর উপজেলার প্রবেশদ্বারে রাস্তায় পড়ে থাকা পিচ্ছিল মাটিতে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় পিছন থেকে আরও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আমার ট্রাকে ধাক্কা দেয়। একটি মুরগীবাহী পিকআপ গাড়ীও উল্টে যায়। আমার গাড়ির অনেক ক্ষতি হয়েছে’।
ওই সড়কে নিয়মিত চলাচলকারী গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাছেদ , কলেজ ছাত্র জাকারিয়া আকাশসহ আরো কয়েকজন জনসাধারণকে সাবধানে চলাচলের জন্য সতর্ক করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি বার্তা দেন।
বিভিন্নভাবে মাটি ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার বারইল নলপুকুর গ্রামের শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রত্নাহার গ্রামে পুকুর খনন কার্য পরিচালনাকারী মাটি ব্যবসায়ী ও গোপীনাথপুর ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, ‘বৃষ্টির কারণে আমার কাজ বন্ধ রয়েছে। সড়কে পড়া আমার কাজের মাটি নিয়মিত অপসারণ করা হয়’।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,‘বেশ কয়েকদিন ধরে এই ইউনিয়নের বিভিন্ন সড়ক দিয়ে মাটিবাহী ট্রাক্টর চলাচল করছিল। সড়কের মাটিগুলো অপসারণ করার জন্য তাদের বলা হয়েছিল। তারা সেটি অমান্য করায় দূর্ঘটনা ঘটছে। আবারও কঠোরভাবে নির্দেশনা দেওয়া হবে’।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমি অবগত হয়েছি। অতিশিঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে’।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ