ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

খাগড়াছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৩:৫৩

জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ২০২৩) সকাল ১১টায় খাগড়াছড়ি সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। 

মেমাং মারমার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী,প্রেসক্লাবের সহ-সভাপতি জহুরুল আলমসহ পেশাজীবি সাংবাদিকরা এতে অংশ নেয়। 

জাতীয় পুষ্টিসেবা,স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উক্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে খাগড়াছড়ি জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪,৯৮৫ জনকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল (এক লক্ষ আই ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর স্যখ্যা ৯৩,১৩১ জনকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল (দুই লক্ষ আই ইউ) খাওয়ানো হবে বলে সূত্র জানায়। 

১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এ কার্যক্রম। এছাড়াও খাগড়াছড়ির ৮ উপজেলা,সদর পৌরসভায় মোট ইউনিয়ন এর সংখ্যা ৩৮টি এবং মোট ১১৭টি ওয়ার্ডে ১০টি স্থায়ী কেন্দ্র ১০টি, অস্থায়ী কেন্দ্র ৯৩৬টি,স্বাস্থ্য সহকারী ১১৯ জন,পরিবার কল্যাণ সহকারী ৭৯ জন,সিএইচসিপি ১১৫ জন,মোট সেচ্ছাসেবক সংখ্যা ১৮৯২ জন,মোট ইউনিয়ন সব সেন্টার ১১টি,মোট কমিউনিটি ক্লিনিক এর সংখ্যা ১১৫টি ও মোট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২১টি বলে সিভিল সার্জন জানান। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কচুয়ায় বসতঘরের সিদ কেটে চুরি, বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা

অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তিস্তায় পাহাড়ি ঢল: প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, লালমনিরহাটে পানিবন্দি ১০ হাজার পরিবার

সাতকানিয়ায় বনবিভাগের জায়গার বিরোধেই অপহরণ , আঘাতের ৪দিন পরেই মৃত্যু

১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে র‌্যাবের হাতে গ্রেপ্তার

বাগেরহাট পৌর শহরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

টুঙ্গিপাড়ার কৃতী সন্তান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম, উচ্ছ্বসিত গোপালগঞ্জবাসী

দুই মামলায় সাভার থানা ছাত্রদল নেতা মাহাবুব সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন