পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন অন্তঃসত্ত্বা নারী
লালমনিরহাটের হতীবান্ধা উপজেলায় স্বামীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আমেনা খাতুন(২৩) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্নহত্যা করেছেন।
বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত অন্তসত্ত্বা নারী উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন(২৩) ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আমেনা খাতুন ও রোকন উদ্দিনে বিয়ের ৮ মাস পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। এর পর স্বামীর সাথে অভিমান করে চিকিৎসকের কাছে যাবার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেল লাইনে বসেন আমেনা খাতুন। স্থানীয়দের অনেকের কাছে আমেনা জানতে চান ট্রেন আসার সময়। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌছলে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্নহত্যা করেন আমেন খাতুন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বলেন,খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাকে অবগত করেন।
লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি