ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আইসিসির মাসসেরা নারী ক্রিকেটারের দৌড়ে দুই বাংলাদেশি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৪:২৪

নভেম্বর মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পাওয়া তিনজনের মধ্যে দুজনই বাংলাদেশের। মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার এবং ফারজানা হক। তাদের সঙ্গে শর্টলিস্টে থাকা আরেকজন পাকিস্তানের সাদিয়া ইকবাল।বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার টানা দ্বিতীয়বারের মতো মাসসেরা নারী ক্রিকেটারের লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজও জেতে। তিন ম্যাচ সিরিজে ৭ উইকেট শিকার করেছিলেন নাহিদা। সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ১১০ রান করেন। ছিল একটি ৬২ রানের দুর্দান্ত ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ৬ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। এই পেসার আছেন নাহিদা-ফারজানাদের সঙ্গে মাসসেরা হওয়ার লড়াইয়ে।

এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার দুজন- ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি একজন ভারতের, মোহাম্মদ শামি। তিনজনই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন।

এমএসএম / এমএসএম

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা