ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কোর্টের মামলা চলমান থাকলেও বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৮-১২-২০২৩ দুপুর ১২:১৫

ঢাকার রায়েরবাজারে এক বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলা চালিয়ে মারধর ও ঘর বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে।ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার নাম মো. সেলিম খান তিনি হাজারীবাগ থানাধীন জিগাতলা রায়েরবাজার এলাকার সুলতানগন্জ রোডের ২৮১ নং বাসার বাসিন্দা।

ভুক্তভোগীদের বরাতে জানা যায় যে প্রতিপক্ষ ইয়াসমিন খানের পক্ষে আবুল হোসেন ও হালিম মুন্সীর নেতৃত্বে একদল দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী দ্বারা বীর মুক্তিযোদ্ধা সেলিম খানের বাড়িতে ভাঙচুর, সিসি ক্যামেরা ভেঙে ফেলা, বাড়ির ভিতরের গাছ পালা কর্তন করা এবং বীর মুক্তিযোদ্ধার উপর মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনার কারন অনুসন্ধানে জানা যায় যে, মরহুম আজিজুল বারি খান ও মরহুম আনোয়ারা বেগম সম্পর্কে ভাই বোন,  মোঃ সেলিম খান মরহুম আজিজুল বারি খানের ভাগ্না।  মরহুম আনোয়ারা বেগম বায়না সুত্রে মালিকানা পাওয়াই দীর্ঘ ৫০ বছর যাবত বাড়িতে বসবাস করিয়া আসিতেছেন। উক্ত মামলায় বিবাদী নামীয় আবুল হোসেনের মাথা জোবাইদা খাতুন বাড়ি খারিজ করার স্বপক্ষে সঠিক কোন ওয়ারিশ সার্টিফিকেট এনআইডি অথবা পাসপোর্ট দাখিল করতে ব্যর্থ হয়। সেক্ষেত্রে আবুল হোসেন জোবাইদা খাতুনের ছেলের দাবিটা  যুক্তিযুক্ত হয় না, মর্মে বিবাদী পক্ষের ২০১৯ তারিখে ৫৪৮৯ /১৮ -১৯ নম্বর নামজারি কেস মঞ্জুর করে নিজ নামে ১২১৪৯  নম্বর নামজারি খতিয়ান সৃজন করে ৬৭/৩৩ নং জোতে খাজনা দিয়ে আসছিলেন ঠিকই কিন্ত খতিয়ান করলেও কিন্তু বাদী পক্ষের মরহুম আনোয়ারা বেগমের পুত্র মোহাম্মদ সেলিম খান উক্ত নামজারিটি বাতিলের জন্য আবেদন করায় পূর্ব অনুমোদনকৃত নামজারিতে আবুল হোসেনের স্বপক্ষে কোন বন্টন নামা অথবা প্রতিবেদন সংযুক্ত ছিল না। সে কারণে নিম্ন আদালত থেকে ধাপে ধাপে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব এর আপিল আদালতে কার্যক্রম স্থগিত আদেশ করেন। মামলা কাগজপত্র এবং ঘটনা অনুসন্ধান জানা যায় যে, আজজুল বারী খানের একমাত্র কন্যা প্রমানান্তে জাবেদা খাতুন এর কোন সনদ, এনআইডি, পাসপোর্ট অথবা সাকসেশন সার্টিফিকেট দাখিল করেননি। ওয়ারিশান সনদে আসল বাড়ি খান এবং জাবেদা খাতুন বারণ করেছেন করেননি। এছাড়া আজিজুল বারী খান এর একমাত্র কন্যা হিসেবে আজিজুল বারী খান জাবেদা খাতুন কে তার সম্পত্তির ষোল আনা প্রদান করার স্বপক্ষে কোন প্রামানিক দলিল নাই। সেকারনে অন্য ওয়ারিশদের কে গোপন রেখে কিংবা বঞ্চিত করে উক্ত নামজারিটি করছেন বলে প্রতীয়মান হয়। তাছাড়া আজিজুল বারি খানের জমির কাগজপত্রের এস- এ, আর-এস এবং সিটি জরিপ পর্চার ঠিকানার সাথে আবুল হোসেনের দাখিলকৃত ওয়ারিশ সনদের ঠিকানার কোন মিল নাই। বিধায় উক্ত ওয়ারিশ সনদটি গ্রহণযোগ্য নয়। আবুল হোসেনের মাতা জাবেদা খাতুন আজিজুল বারী খানের কন্যাকিনা তাও প্রশ্ন সাপেক্ষ বটে।  আজিজুল বারী খানের সাথে জোবাইদা খাতুনের সন্তান আবুল হোসেন পক্ষে প্রমানস্বরুপ কাগজপত্র দাখিলের আদেশনামা জারি করে। পরবর্তীতে মোঃ আবুল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা আইসিটি), ঢাকা তে এক মিস আপিল মামলা করে যা নং ৫১১/২০ দায়ের করিলে বিজ্ঞ আদালত উক্ত আদেশের বিরুদ্ধে মোঃ মোশারফ হোসেন খান গং কর্তৃক  অতিঃ বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকা মিস আপিল মামলা নং ২২১/২৩ দায়ের করিলে বিভাগীয় কমিশনার নিম্ন আদালতের আদর্শের কার্যক্রম স্থগিত করেন এবং অন্য দিকে মামলাটি শুনানির জন্য ৩১/১২/২৩ইং তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত তারিখে আগে আবুল হোসনের পক্ষে কোন সত্যতা না থাকলেও সন্ত্রাসী বাহিনীদ্বারা হামলা করার হীনকর্মে লিপ্ত হয়ে আতংক সৃষ্টি করে যাচ্ছে প্রতিনিয়ত বলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ, কোন শক্তির বলে করছে তা বোধগম্য নয় বলে জানায় বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম খান। 

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সেলিম খান দাবি করেন মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আবুল হোসেন ও হালিম মুন্সীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তার বাড়িতে হামলা চালায়, বাড়িতে নিরাপত্তায় ব্যবহারিত সিসি ক্যামেরা ভাঙচুর বাড়ির ভিতরের গাছালি কেটে সয়লাব করা সহ আতঙ্ক সৃষ্টি করার প্রক্রিয়াতে কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে তথ্য অনুসন্ধানেও জানা যায়।
দুই পক্ষের বিবাদের বিষয়ে ওয়ার্ড কমিশনার ইলিয়াছুর রহমান বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি নিয়ে কোন পক্ষই আমাকে জানায়নি, তবে শুনেছি যে, একজন মুক্তিযোদ্ধার বাড়িতে একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলা চালানো হয়েছে। 

এ বিষয়ে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জের সাথে দেখা করে জানতে চাইলে  তিনি বিষয়টি সম্পর্কে জানেন বলেন। তবে ভুক্তভোগীর দাবী থানায় অভিযোগ করলে মামলা নেয়ার বিষয়ে অফিসার ইনচার্জ মু আহাদ আলী  কিছু শর্ত আরোপ করেন যা মামলা নেয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। এমতাবস্হায়  ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় জীবন যাপন করতেছে বলে দাবী তাদের।

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’