ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-১২-২০২৩ দুপুর ১২:১৮

রাজশাহী -৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।বর্তমান এই সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন ও দাখিল করেছিলেন। 

৭ডিসেম্বর বৃহস্পতিবার রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমাকৃত মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন  সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। এদিকে প্রফেসর ডা. মনসুর রহমান প্রার্থীতা প্রত্যাহার চেয়ে আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার শামীম আহম্মেদ।

এমপি ডা. মনসুর রহমান গত ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য পদে নির্বাচিত হন।
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন।  দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও ৭ডিসেম্বর হঠাৎ তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। 

এমএসএম / এমএসএম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক