খাগড়াছড়ির রামগড়ে হানাদারমুক্ত দিবস উদযাপিত
১৯৭১ সালের ৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয় রামগড়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয় ।
শুক্রবার (৮ ডিসেম্বর ২০২৩) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লেক পার্কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘বিজয়’ চত্বরে শেষ হয়। পরে বিজয় ভাস্কর্যের বেদীতে শহীদদের স্মরণে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পমাল্য অর্পণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, থানার ওসি (তদন্ত) মো. ফকরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালামসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা