বাঁশখালী সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত
বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় চট্টগ্রামের বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে বাঁশখালী সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
৮ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলাস্থ অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক শাহ মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠাব্য আলোচনা সভায় দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে বাঁশখালী সাংবাদিক সমিতি (বাঁসাস) এর আহ্বায়ক কমিটি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর (বাবুল) আহ্বায়ক, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মোঃ জুবাইর চৌধুরী যুগ্ন আহ্বায়ক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মিজান বিন তাহেরকে সদস্য সচিব নিযুক্ত করে মোট ৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ারুল আজিম সাঈফী, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক অধিকার ও দ্যা ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি শিব্বির আহমেদ রানা, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, দৈনিক গণকণ্ঠ ও মুক্তখবর প্রতিনিধি আফনান চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ।
সভায় উপস্থিত সাংবাদিকদের আলোচনায় মুলধারার গণমাধ্যমে কর্মরত আরো কয়েকজন গণমাধ্যমকর্মীর নাম কমিটিতে অন্তর্ভুক্তি করণের বিষয় বিবেচনায় রাখাসহ কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি