ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বক্স খাটে মিলল ৪৪ কেজি গাঁজা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ৩:৫১
বক্স খাটের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির কালতা পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হল মো. জসিম উদ্দিন (৪৬) জেলার জেলার কসবা উপজেলার নাখাউড়া এলাকার শিরু মিয়ার ছেলে, একই উপজেলার দিঘিরপাড় এলাকার মো. খোরশেদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা কায়েমপুর ইউপির কালতা পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে জসিম ও সোহেলকে গ্রেফতার করা হয়। পরে জামাল উদ্দিনের বসত বাড়ির টিনের ঘর তল্লাশি করে ঘরের মধ্যে থাকা বক্স খাটের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ২ জনকে আজ শনিবার (৯ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জামাল উদ্দিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন