কোটালীপাড়ায় ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বদলী জনিত কারণে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখা।
শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা লাল শাপলা হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী ইউএনও ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখার সম্পাদক হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, কমিশনার বাংলাদেশ স্কাউটস কাজী শাফায়াত হোসেন, মেরি রাণী দাস, রোভার অমিত হাসান নয়ন প্রমুখ।
বিদায়ী ইউএনও ফেরদৌস ওয়াহিদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে ঢাকা জেলার সাভার উপজেলায় বদলী হয়ে গেলেন। কোটালীপাড়া উপজেলায় ইউএনও’র দায়িত্বে থাকবেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত