ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ৩:৫৮

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। শনিবার দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”।
শুরুতেই জেলা কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে কালেক্টরেট চত্বরে একটি মানববন্ধন পালন করা হয়।  

জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর কালচালরাল অফিসার জাকির হোসেন।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ