খাগড়াছড়ি আর্ন্তজাতিক দূর্নীতি দিবস উদযাপন
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্যের বিষয় “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর দিবসটির উদ্বোধন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে টাউন হল মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি সুদর্শন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, দুর্নীতি হচ্ছে ডায়াবেটিস রোগীর মত। যে যতই কন্ট্রোল করতে পারবে, ততই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
দুর্নীতি হ্রাস করতে হলে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। আমরা নিজেরা দুর্নীতি করবো না, অন্যকেও দুর্নীতি করার সুযোগ দিবে না। সচেতনতার মাধ্যমে আমাদেরকে দুর্নীতি নির্মূল করতে করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, রাঙামাটি দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দিন, পাসপোর্ট কর্মকর্তা আবদুল মোক্তালেব সরকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন