ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কাপাসিয়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ৪:২০
গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কাপাসিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমী। কাপাসিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, গাজীপুরের দুদক সমন্বিত  জেলা কার্যালয়ের পরিচালক মশিউর রহমান, কাপাসিয়া থানার অফিসার ইনসার্চ আবুবকর মিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি,কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া ডিগ্রী কলেজেের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, হাইলজর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ্ আজাদ প্রমুখ।
 
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান জাতীয় পতাকা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম দুদক পতাকা উত্তোলন করেন।আর্ন্তজাতিক দূণীতিবিরোধী দিবসের শুরুতে জাতীয় পতাকা ও দূর্নীতি প্রতিরোধ কমিটির পতাকা উত্তলন এবং সকল শ্রেণীপেশার মানুষের সমন্নয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে শহরের বেশ কিছু জায়গা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। 
 
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ