ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কেরানিগন্জ উপজেলা পরিষদে দুর্নিতীবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ১:২

ঢাকার কেরানীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল এবং কমিটির সদস্য ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। 

পরে একই সভাকক্ষে ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে উপজেলার পাঁচজন মহীয়সী নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালের সভাপতিত্বে মহীয়সী পাঁচ নারীর হাতে ক্রেস্ট তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

‘জয়িতা পুরস্কার’ অর্জন করেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা. আলেয়া বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফিরোজা আক্তার, সফল জননী ক্যাটাগরিতে নার্গিস আলম, নির্যাতনের বিভীষিকা থেকে নতুন উদ্যমে জীবন শুরু করা মোরশেদা বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান আলো বেগম।

উল্লেখ্য, ২০১৭ সালে মন্ত্রিপরিষদ বৈঠকে অনুমোদনের পর থেকে প্রতিবছর এই দিনে সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার