ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সম্পত্তি ভাগাভাগি নিয়ে মায়ের সাথে চার সৎ মেয়ের দ্বন্দ্ব, হাসপাতালে শিক্ষিকা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ২:৩৬
লালমনিরহাটের আদিতমারীতে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সৎ মায়ের সাথে দ্বন্দ্বের জেরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে চার মেয়ে, সতীন এবং তিন জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা স্কুল শিক্ষিকা মা আজিজা বেগম তার সতীন, চার সৎ মেয়ে ও তিন জামাতার বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছে।রবিবার(১০ ডিসেম্বর) আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারীর বাসিন্দা মৃত বেলাল হোসেন পরলোকে গমনের পর তার দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারই জেরে গত শুক্রবার(৭ ডিসেম্বর) দুপুরে চার সৎ মেয়ে, তিন জামাতা এবং সতীন রোকেয়া বেগম(৫৫) স্কুল শিক্ষিকার বাড়িতে অবস্থান নেয়। সেখানেই কথা বলার এক পর্যায়ে সম্পত্তির ভাগ চায় তারা। স্কুল শিক্ষিকা মা আজিজা বেগম স্থানীয়ভাবে বসে সম্পত্তি ভাগাভাগির বিষয়টি সমাধান করার প্রস্তাব দিলেও তা প্রত্যাক্ষাণ করে গালিগালাজ করে মেয়ে জামাতারা। এরই এক পর্যায়ে জামাতা সিফাত প্রামাণিক(২৩) শহিদুল ইসলাম সায়েদ(৩০),রেজাউল করিম বাদল(৩৩) সতীন রোকেয়া বেগম(৫৫), সৎ মেয়ে রিয়া(২২), রিতু (২৬), মৌরিন মিতু(৩১), শারমিনা সেতু(২৯) শ্লীলতাহানি ও হামলা চালিয়ে আহত করে স্কুল শিক্ষিকা আজিজা বেগমকে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসময় প্রতিপক্ষরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা স্কুল শিক্ষিকা আজিজা বেগম রেবা। পরে ঘটনার দিন (শুক্রবার)  রাতেই আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
 
এ বিষয়ে আজিজা বেগম রেবার সৎ মেয়ের স্বামী মোঃ সিফাত প্রামাণিক তার বিরুদ্ধে ওটা অভিযোগের বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ পুরোটা মিথ্যা, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে ফাঁসাতে পায়তারা করছে একটি পক্ষ।
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, দূর্গাপুরে বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি