টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ রিভউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন'সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ আল আমিন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি সেলিনা বেগম, সুভাষ চন্দ্র সরকার, সায়মা খন্দকার, মোঃ ওমর আলী, মোঃ আব্দুল গফুর, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান, মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক অলক কুমার দাস, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম, জাকির হোসেন, আবু তারেক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, মো. মাহবুবুর রহমান সুজন, মোঃ খোরশেদ আলম খোকন'সহ অন্যান্য মান্যবাধিকার কর্মীগণ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি