ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে যুবলীগ নেতাকে চড় থাপ্পড় মারলেন কাউন্সিলর


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১০-১২-২০২৩ বিকাল ৫:৩

গাজীপুরের টঙ্গীতে যুবলীগের নেতাকে চড় থাপ্পড় মেরে আহত করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরুর বিরুদ্ধে। 

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গীর নোয়াগাঁও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাস ভবনে পাশে ঘটনা ঘটে। এর আগে বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাসিক ৪৬নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির এক সভার আয়োজন করা হয়।

জানা যায়, শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গাসিক ৪৬নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এক আলোচনা সভার আয়োজন করেন। সভা চলাকালে সভায় যোগ দেন যুবলীগ নেতা কাইয়ুম সরকার। তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য পদে রয়েছেন। সভা চলাকালে হঠাৎ ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু আলোচনা সভায় ওই যুবলীগ নেতা দেড়িতে উপস্থিত হয়েছেন বলে অভিযোগ তুলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু ওই যুবলীগ নেতাকে চড়থাপ্পড় মারেন। পরে উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উপস্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি নিজ দায়িত্বে বিষয়টি সমাধান করেন।

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইউম সরকার কান্না জড়িত কন্ঠে বলেন, কাউন্সিলর নুরুল ইসলামের সঙ্গে আমার পূর্ব বিরোধ ছিলো।আজ দেড়ি করে সভায় উপস্থিত হওয়ার অযুহাতে আমাকে চড়থাপ্পড় মারেন ।আমার কর্মী সমর্থকদেরকেও মারধর করা হয়েছে। আমি সিনিয়র নেতাকর্মীদের কাছে বিষয়টি জানিয়েছি।

অভিযুক্ত গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু বলেন, আমি কাউকে মারি নি। আমি কিছুই জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক মোটর শ্রমিকলীগের এক নেতা বলেন, সন্ধ্যায় সভা চলাকালে সভায় দেড়ি করে উপস্থিত হওয়ায় ওয়ার্ড কাউন্সিল নূরুল ইসলাম নূরু যুবলীগ নেতাকে চড়থাপ্পড় থাপ্পড় মারেন। এ সময় যুবলীগ নেতার কর্মী সমর্থকদের মারধর করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারণ করলে তাদের ফোন ভিডিও ডিলিট ও লাঞ্ছিত করা হয।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, দলিয় নেতাকর্মীদের নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, এ বিষয়ে আমার জানা নেই।যুবলীগ নেতা কাইউয়ুম সরকার এখনো অভিযোগ জানায় নি।

এমএসএম / এমএসএম

রাজারহাটে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ আহত ৬

ফজর পড়েই ধান কাটতে নামেন মনি রামপুরের এমপি এনামুল

বৃহত্তর যশোর ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

শরণখোলায় তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন;

অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত