রাজশাহীতে জাতীয় ভ্যাট দিবস উদযাপিত
প্রতিবছরের মতো এবারও রাজশাহীতে ভ্যাট দিবস উদযাপিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মেলন কক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মনোয়ার আহমেদ।
অনুষ্ঠানে কর কমিশনার বলেন, দেশের সার্বিক উন্নয়নের অংশীদার আমরা সকলেই। উন্নয়নের অগ্রযাত্রায় ভ্যাট দিয়ে সবাই সহযোগিতা করি । এ সময় তিনি সর্বোচ্চ ভ্যাটদাতাদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আমাদের প্রেরণা এবং চেতনাকে বাড়াতে হবে। এ দেশ আমাদের সকলের, তাই ভ্যাট দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কাজ জাতীয় কোষাগারকে সমৃদ্ধ করা।
তিনি বলেন, মানুষ এক সময় ভ্যাট দিতে ভয় পেত। সেখান থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। আমাদের আরও সচেতন হতে হবে। দোকানে কোনো পণ্য ক্রয় করলে দোকানদার ভ্যাটের রশিদ দিচ্ছে কি না বা ভ্যাট ছাড়া পণ্য অবৈধভাবে বিক্রি করছে কি না সে বিষয়ে খেয়াল করতে হবে। ভ্যাট আমাদের দেশের সম্পদ, এ সম্পদ আমাদের সকলকে রক্ষণাবেক্ষণ করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কর অঞ্চল রাজশাহীর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের উপকমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো: নূর উদ্দিন মিলন। এছাড়া শ্রেষ্ঠ করদাতা, বিভিন্ন
সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন কর আপীল অঞ্চল
রাজশাহীর কর কমিশনার মনোয়ার আহমেদ।
এমএসএম / এমএসএম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা