নাগরপুরে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বর্তমান সরকারের দূরদর্শী ও যুগ উপযোগী পদক্ষেপের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে সকলের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়ন করা সম্ভব। আর তা বাস্তবায়িত হলেই নিশ্চিত হবে সকল শিশুর জন্য একিভূত এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা, সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল নাগরপুরে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন এর সঞ্চালনায় মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে শুভেচ্ছা বক্তব্যতে নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ বলেন নাগরপুর উপজেলার মধ্যে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি শ্রেষ্ঠ বিদ্যালয়,শিক্ষার মান খুবই ভালো,শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ার তুলনামূলক ভাবে বিদ্যালয়ে শ্রেণী কক্ষ কম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে নতুন ভবন নির্মাণের আহবান জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সুব্রত কুমার বণিক প্রধান অতিথি হিসেবে বক্তব্যতে তিনি বলেন যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নতি করার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা করে দেয়া হবে, অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনারা নিয়মিত স্কুলে এসে পাঠদান ও সন্তানদের খোঁজখবর নিবেন, ছেলে মেয়ে সবার সমান অধিকার, সন্তানদের সময় দিয়ে সু শিক্ষায় শিক্ষিত করে ছেলে মেয়েদের ভবিষ্যত উজ্জ্বল করে তুলুন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কফিল হোসেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন উপজেলা শিক্ষা অফিসার নাগরপুর টাঙ্গাইল।
আরো উপস্থিত ছিলেন যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied