পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময়
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খুলনা ৬ পাইকগাছা-কয়রা আসনের নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান মোড়ল। মতবিনিময় সভায় তিনি বলেন,পাইকগাছা-কয়রার জনমানুষের অধিকার আদায়ে সোচ্চার থেকে সেবক হতে চায়। আমি রশীদুজ্জামান দীর্ঘদিন অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে জেলজুলুমের শিকার হয়েছি। কিন্তু আমি আমার পথ থেকে সরে আসেনি। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো। সাংবাদিকদের মাধ্যমে কয়রা-পাইকগাছা মানুষের কাছে এই বার্তা দিতে চায়। আমি নির্বাচিত হলে সাংবাদিকদের জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের কল্যাণ সাংবাদিকতা চালিয়ে যেতে তিনি আহ্বান করেন।
সোমবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি'র কার্যালয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটি'র সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা -কয়রার নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল।
উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান (জাহিদ) এ সময় আরোও উপস্থিত ছিলেন, ইউনিটির কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, নির্বাহী সদস্য মোঃ জহুরুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান রিন্টু, মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, শফিয়ার রহমান, মোঃ ফারুক হোসেন,জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, প্যানেল চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ হিরু, মোঃ সিদ্দিকুর রহমান, মেহেদী হাসান সবুজ প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ-প্রচার বন্ধ সহ সুষ্ঠু ও শান্তি পূর্ণ নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া
চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রোগীর মৃত্যু, তদন্তে জেলা স্বাস্থ্য বিভাগ
জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন
বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ ঝুলছিল বৈদ্যুতিক খুঁটিতে
সীমান্তে ভারতীয় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ি বিজিবির জালে
মা মেয়েকে বাঁচাতে নিজের কিডনি দিতে চান , অর্থ না থাকায় অপারেশন অনিশ্চিত
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ
আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী
নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান