কুতুবদিয়ায় লবণ মাঠে চাষির উপর হামলা; আহত-২
কুতুবদিয়ায় লবণ মাঠে চাষির উপর হামলা করে লবণ চাষে বাঁধা ও লবণ উৎপাদন ব্যহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন, আবুল কাশেম ও তার ছেলে ফারুক। তাদেরমধ্যে আবুল কাশেমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচরস্থ সারদা বাবুর ঘোনায় এঘটনা করেছে সন্ত্রাসীরা। পশ্চিম তাবালের চর গ্রামের মৃত জালাল আহমদের ছেলে জকির আলম (৪০) ও রফিক উদ্দিনের নেতৃত্বে শাহীন আলম (২২),শাহরুন (২০), রেহেনা বেগম ও রেকসানা আকতারসহ একদল সন্ত্রাসী লবণ মাঠ দখলের উদ্দেশ্যে চাষি আবুল কাশেমের উপর হামলা করে। সন্ত্রাসীরা লোহার রড় ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে চাষি আবুল কাশেম গুরুতর আহত হয়েছেন। পাশ্ববর্তী লবণ চাষিরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
আহত চাষি আবুল কাশেম জানান, জমির মালিকের সাথে শত্রুতার জের ধরে এক অসহায় বর্গাচাষির তিন কানি লবণ মাঠের পলিথিন ছিড়ে দিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা লবণ মাঠের জমিতে খাই-খন্ডক করে এবং কাঁচা পানি ছেড়ে দিয়ে ফুটানো লবণ নষ্ট করে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। ভরা মৌসুমে সন্ত্রাসীদের অর্তকিত হামলায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
জমির মালিক গুনু মিয়া জানান, আদালতে মামলা পরিচালনা করে তিনি দীর্ঘদিন ধরে ওই লবণ মাঠ ভোগ দখলে আছেন। কিন্তু লোভের বশিভুত হয়ে দুর্বৃত্তরা ওই মাঠ দখলে নিতে তার নিয়োগকৃত দরিদ্র বর্গা চাষির উপর নেক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কুতুবদিয়া থানার সেকেন্ড অফিসার আবুল মনছুর বলেন, তাবালেরচর এলাকায় লবণ চাষির উপর হামলার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ
সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১
দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ
ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা