ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৪:২

 ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব পালন করা হয়।সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব পালিত হয়।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরুতেই বেলুন উড়িয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানসহ অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরাসহ ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ