বিজয় দিবস উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ আওয়ামী লীগের প্রস্তুতি সভা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ ডিসেম্বর) দুপুরে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপদেষ্টা হাজী তহুর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, জ্যোতি ভুষন তালুকদার ঝন্টু, আসাদুর রহমান আসাদ, তেরাব আলী, যুগ্ম সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল গনি ভান্ডারী, মাজহারুল ইসলাম মইনুল।
সভায় আরও বক্তব্য দেন পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক খান,পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মাহমুদুল হাসান লালন, জয়কলস ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রয়েল আহমদ, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সমিরন দাস সুবির ও নিতাই দাস প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন