ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভারতীয় রুপি মোটরসাইকেলসহ তিনজন আটক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৪:১৮

খাগড়াছড়ির রামগড় সীমান্ত পথে অবৈধ ভাবে পাচারকালে চার হাজার ভারতীয় রুপি ও ২টি ভারতীয় মোটর সাইকেলসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গতকাল রবিবার (১০ ডিসেম্বর ২০২৩) রাতে রামগড় উপজেলার ছোটখেদা নামক এলাকা থেকে রামগড় ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

একটি চক্র ভারত থেকে অবৈধপথে মোটরসাইকেল নিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কাশিবাড়ী বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল রামগড় থানার অন্তর্গত ছোটখেদা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বলে জানা যায়।

সূত্র জানায় অভিযানকালে বিজিবির আভিযানিকদল ভারত থেকে আনা দুইটি মোটরসাইকেল ও চার হাজার ভারতীয় রুপিসহ মোঃ সাইফুল ইসলাম,উচিং মং মারমা, ও প্রাইং চিং মারমা নামের তিনজন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটটককৃত মোঃ সাইফুল ইসলাম (৩৫) রামগড় উপজেলার কাশিবাড়ী এলাকার মোঃ লিটন মিয়ার ছেলে, উচিং মং মারমা (২২) ছোট পিলাক এলাকার মওলা প্রু মারমার ছেলে এবং প্রাইং চিং মারমা রাাঙমাটির কাউখালী উপজেলার হারাগাজীপাড়ার চাউক্রই মারমা ছেলে বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মোটরসাইকেল ও ভারতীয় রুপিসহ আটককৃত তিন চোরাকারবারিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রামগড় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম ঘটনার সত্যতা নিশ্চত করে জানিয়েছেন, সীমান্তে যে কোন অপরাধ ঠেকাতে রামগড় ব্যাটালিয়ন সজাগ রয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে