ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনা মানবতার মূর্ত প্রতীক : মাহতাব উদ্দিন চৌধুরী


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১১-১২-২০২৩ বিকাল ৫:৮

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সরকার প্রধান নন, তিনি মানবতার মূর্ত প্রতীক। দেশ আজ উন্নয়ন শীল দেশে পরিনত হয়েছে তার নেতৃত্বে। নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে তিনি বিজয়ী হবেন। তাই ৭ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দেবার আহবান জানান। ১০ ডিসেম্বর রোববার রাতে চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরোয়ার মোর্শেদ কচির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এরশাদ মামুন ও কাউন্সিলর জহুরুল আলম জসিমের সঞ্চালনায় কর্মী সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী প্রধান অতিথি, চসিক এর সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন ও এস এম আল মামনু চট্টগ্রাম ৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশেষ অতিথি, চসিক এর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড, নিছার উদ্দিন মঞ্জু, আলহাজ্ব সুলতান আহম্মদ চেয়ারম্যান সভাপতি আকবরশাহ থানা আওয়ালী লীগ, নুরুল আবছার মিয়া সভাপতি পাহাড়তলী থানা আওয়ামী লীগ, কাজী আলতাফ হোসেন সাধারণ সম্পাদক আকবরশাহ থানা আওয়ালী লীগ, তছলিমা নুরজাহান রুবি চসিক এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৯, ১০ ও ১৩নং ওয়ার্ড) প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ