নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় খুলনার পশ্চিম বানিয়াখামার মাদ্রাসা মেধা তালিকায়
নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) কর্তৃক পরিচালিত তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৩ এ সমগ্র বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে খুলনার পশ্চিম বানিয়াখামার মেইন রোড সংলগ্ন পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার ছাত্রী হাবিবা ইরহা ও ফারিহা জাবিন ইরা। তারা নূরানী তাদলীমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহন করে ৬০০ নম্বরের মধ্যে যথাক্রমে ৫৯৮ ও ৫৯৭ পেয়ে খুলনা বিভাগে প্রথম, দ্বিতীয় ও সমগ্র বাংলাদেশে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। তাদের এ ফলাফলে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অভিভাবকবৃন্দ বলেন মাদরাসার শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। মাদরাসার প্রধান শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম এ ধারাবাহিক সফলতা ধরে রাখতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন