কুমিল্লা দেবিদ্বারে ‘নিজের লোক’ দিয়ে নৌকার বিরুদ্ধে আপিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর মনোনয়নকে চ্যালেঞ্জ করেছেন একই আসনের গণফ্রন্টের প্রার্থী মো: আলাউদ্দিন। এই আপিল নিয়ে চলছে নানা রকম আলোচনা। নৌকার সমর্থকরা মনে করছেন ‘হাতের লোক’ দিয়ে নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছেন এই আসনের স্বতন্ত্র এক প্রার্থী।
গণফ্রন্টে’র প্রার্থী মো আলাউদ্দিন এর রাজনৈতিক আমলনামা বিশ্লেষণ করে দেখা যায়, রাজনৈতিক দল হিসেবে তিনি ভানী ইউপি কৃষকলীগের আহবায়ক। একাধিক রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে দেখা যায় আলাউদ্দিন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর অনুসারী। বিভিন্ন-মিটিং মিছিলের ছবিতেও দেখা গেছে তিনি আবুল কালামের ছায়া ঘেঁষা ছিলেন।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন, নৌকা প্রতিক তথা আওয়ামী লীগকে বিতর্কিত করতেই গণফ্রন্টের প্রার্থী আলাউদ্দিনকে দিয়ে আদালতে মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে আপিল করানো হয়েছে।
দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম (ওমানী) বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনা রাজী ফখরুলকে নৌকা দিয়েছেন। আবুল কালাম আজাদ সারা বছর মিটিং মিছিলে নৌকার পক্ষে কাজ করবেন বলে, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিরোধিতা করছেন। একজন আওয়ামী লীগ নেতা হিসেবে এটা কি ঠিক? গণফ্রন্টের প্রার্থীর মাধ্যমে শেখ হাসিনার নৌকাকে বিতর্কিত করতেই রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে আপিল করিয়েছেন বলে মনে হচ্ছে’।
এ বিষয়ে জানতে গণফ্রন্টের প্রার্থী মো: আলাউদ্দিনের মুঠোফোনে জানান, আদালতে সব বিষয় উল্লেখ করে আবেদন করেছি । ১৫ তারিখের আগে কোন কথা বলতে পারবো না। তবে এক সময় তিনি ইউপি কৃষকলীগের রাজনীতি করতেন বলে জানান।
এই বিষয়ে জানতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied