ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরের মৃত্যুতে শোকপ্রকাশ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ২:১৮

ছাত্রলীগের সাবেক সংগঠক, চট্টগ্রাম বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা ও বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্র- ২৩৭৩ এর সভাপতি আমির আহমদ এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে স্থানীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন।

১১ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের নিউ লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), সোমবার আসর নামাজের পর পূর্ব গুনাগরীর আহমদিয়া ডলমপীর শাহ্ (রহঃ) সিনিয়র মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত আমির আহমদ গুনাগরীর মরহুম আলী আহমদের কনিষ্ঠপুত্র, মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৭ বছর, সাংসারিক জীবনে ১ পুত্র ও ৩ কন্যাসহ ৪ সন্তানের জনক, স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। তাঁহার মৃত্যুতে শোকপ্রকাশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মুজিবুর রহমান সিআইপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সদস্য আব্দুল্লাহ কবির লিটন, মরহুম মাস্টার নজির আহমদের ছেলে বিশিষ্ট শিল্পপতি মোঃ শফিকুর রহমান, ডা.ফরুখ আহমদ, কালীপুর ইউপি চেয়ারম্যান এড. আ ন ম শাহাদাত আলম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম, আওয়ামী নেতা মোহাম্মদ নোমান, বাঁশখালী বাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হোসেন আহমদ, যুগ্ম আহ্বায়ক আহমদ কবির (মোজাহের), সদস্য সচিব বদিউল আলম, সদস্য দিদারুল আলম, গুনাগরী সিএনজি (অটোরিকশা) পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন, গুনাগরী বাজার কমিটির সভাপতি ফরহাদুল ইসলাম ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ অসংখ্য মুসল্লীগণ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম। জানাযা শেষে সামাজিক কবরস্থানে মরহুম আমির আহমদের দাফন সম্পন্ন করা হয়।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে আর ফেরা হলো না দুই হাফেজ শিক্ষার্থীর

ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটিপতি নওগাঁর ভূমি কর্মকর্তা জিয়া

মৃত খালে ফিরছে জীবনের স্রোত, জলাবদ্ধতা কাটিয়ে নতুন সম্ভাবনার পথে হাটহাজারী

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি আইনি পরামর্শ দেবেন আইনজীবী আসলাম

‎‎বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে উদ্দীপনের র‌্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি

বাকেরগঞ্জে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিজন গাজী আটক

কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা

মান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

কেশবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সলঙ্গায় রয়েল রুপালী হোটেলের পেছনে ও প্রবেশপথে ময়লার ভাগাড়, দুর্ভোগে ক্রেতা-পথচারী