ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দিনাজপুরের ঘোড়াঘাটে ইজি বাইকের ধাক্কায় আশা মনি(৫) নামে এক শিশু নিহত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট পৌরসভার ৩ নং ওয়ার্ড বড়গলি গ্রামের ঘোড়াঘাট-পলাশবাড়ী রোডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি হলো, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউপির ছাতিনচূড়া নোয়াপাড়া গ্রামের রাজু মিয়ার মেয়ে আশা মনি(৫)। সে ঘোড়াঘাটে নানার বাড়ীতে বেড়াতে এসে এই দুর্ঘটনায় নিহত হয় ।
স্থানীয়রা জানায়,সকালে কিছু শিশু একসঙ্গে সারাদেশের ন্যায় বড়গলিতে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ার উদ্দেশ্য রাস্তাদিয়ে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইক আশা মনি (৫) কে সজোরে ধাক্কা দেয়। আশা মনির অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আশা মনিকে মৃত ঘোষণা করে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাস্থল থেকে ইজি বাইক টি আটক করা হয় এবং চালককে সনাক্ত করার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied